কুমিল্লা মহানগরী ছাত্র মজলিসের উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শই মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। ন্যায়, ইনসাফ, মানবিকতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর জীবনাদর্শের বিকল্প নেই। বক্তারা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সুন্নাহর অনুসরণের মাধ্যমে আদর্শ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় শাখার দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।