আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্গত ডেমরা থানা শাখার উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা.)-এর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের অনুসরণেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাঁরা তরুণ সমাজকে রাসূল (সা.)-এর আদর্শে নিজেদের গড়ে তোলার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় শাখার দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।