বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী ও জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন।
বরিশাল মহানগরী শাখার
সভাপতি : মোঃ খালিদ আরিফিন
সেক্রেটারি : তরিকুল ইসলাম সিয়াম
বরিশাল জেলা শাখার
সভাপতি : মো: ইব্রাহিম খলিল
সেক্রেটারি : মইন উদ্দীন
আজ ১১ অক্টোবর’২৪ বৃহস্পতিবার বিকাল ৪ টা ৩০ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী শাখার উদ্যোগে নগরীর এসসি সেন্টারে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগরীর সভাপতি তাহমিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার ।
সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪-২৫ সেশনের জন্য বরিশাল মহানগরী শাখার সভাপতি নির্বাচিত হন মোঃ খালিদ আরিফিন, সেক্রেটারি মনোনীত হন তরিকুল ইসলাম সিয়াম।
বরিশাল জেলা শাখার সভাপতি মনোনীত হন মো: ইব্রাহিম খলিল, সেক্রেটারি মনোনীত হন মইন উদ্দীন।
সমাপনী অধিবেশনে বরিশাল মহানগরের নবনির্বাচিত সভাপতি মোঃ খালিদ আরিফিনের সভাপতিত্বে এবং বরিশাল জেলা সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক এ কে এম মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য এস এম জাকির হোসাইন, খেলাফত মজলিস বরিশাল জেলা (পশ্চিম) এর সভাপতি সাইদুর রহমান শাহিন, বরিশাল জেলা (পূর্ব) এর সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন, সহসভাপতি মাওলানা সামশুল আলম, সাধারণ সম্পাদক নকিবুল আলম আলমগীর, সহসাধারণ সম্পাদক শাহ-ই-আলম জহির, বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক সামশুল আলম নজরুল, বায়তুলমাল সম্পাদক সাখাওয়াত হোসেন,পশ্চিম জোনের সহকারী পরিচালক খোন্দকার রহমাতুল্লাহ প্রমুখ।