বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের
গোপালগঞ্জ জেলা শাখা পূনর্গঠন সম্পন্ন:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ জেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাথা সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক নূর মোহাম্মদ।
২০২৪-২০২৫ সেশনের জন্য গোপালগঞ্জ জেলা সভাপতি মননীত হন মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি মননীত হন মুহাম্মদ সাজ্জাদ হোসাইন।
সমাপনী অধিবেশনে নব মনোনীত সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা সভাপতি মাওলানা আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জনাব শহিদুল ইসলাম, ইসলামী যুব মজলিস গোপালগঞ্জ জেলা আহবায়ক মাওলানা শফীফ তাহমিদুর রহমান, প্রমুখ।