বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন –
মহানগর সভাপতি : মুহাম্মদ শাহনেওয়াজ
জেলা সভাপতি: নাঈম ইসলাম
১২ অক্টোবর’২৪ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শরিফ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪-২৫ সেশনের জন্য নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ শাহ নেওয়াজ , জেলা সভাপতি মনোনীত হন নাইম ইসলাম। মহানগরী সেক্রেটারি মনোনীত হন আনাস আহমদ ও জেলা সেক্রেটারি মনোনীত হন ফজলে রাব্বী।
সমাপনী অধিবেশনে নারায়ণগঞ্জ মহানগরী নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এর সভাপতিত্বে ও জেলা সভাপতি নাইম ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মিজানুর রহমান ও সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও মহানগর সভাপতি মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাবেক জেলা সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম ্রমুখ।.