বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি শিহাব উদ্দিন ভাইয়ের মায়ের ইন্তেকালে ছাত্র মজলিসের শোক প্রকাশ ।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি শিহাব উদ্দিন ভাইয়ের আম্মা গতরাত ১:১০ মিনিট সিলেট ওসমানী মেডিকেলে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী ও সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন । শোক বার্তায় নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে মরহুমার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য মরহুমার জানাজা আজ সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক
মাহমুদুল হাসান ত্বহা
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস