নোয়াখালীতে ইসলামী ছাত্র মজলিসের কর্মী সমাবেশ, মিছিল ও নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা ও শহর শাখার কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
আজ ১৯ অক্টোবর ২০২৪, শনিবার বিকাল ৩টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা সভাপতি জাহিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশর মাধ্যমে
জেলা শাখার সভাপতি মনোনীত হন ইয়াকুব মিয়াজি ও সেক্রেটারি মনোনীত হন ইমান আলী।
শহর শাখার সভাপতি মনোনীত হন তানবিরুল ইসলাম, সেক্রেটারি মনোনীত হন হাবিবুর রহমান।
নব মনোনীত জেলা সভাপতি ইয়াকুব মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা আবু সালমান, জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি মাওলানা মোরশেদ আলম মাসুম, অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ, মাওলানা পেয়ার আহমদ হোজাইফা, মাওলানা শহিদ উদ্দিন মুকিম, মাওলানা আতাউল্যাহ, মাওলানা ইউনুস আহমদ, হাফেজ ফখরুল ইসলাম, মাওলানা এ আর এম সাইফুল্লাহ, মাওলানা আব্দুর রহিম ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি কাউছার হামিদিসহ বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।