সিলেট মহানগরী ও শাবিপ্রবি ছাত্র মজলিসের নতুন কমিটি গঠন | Sylhet Chhatra Majlis

সিলেট মহানগরী, জেলা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা পুনর্গঠন সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী, জেলা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার নগরের আইসিএম মিলনায়তনে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন সম্পন্ন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী।

সমাবেশে ২০১৪–২০১৫ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগরীর সভাপতি হিসেবে মুজিবুর রহমান এবং সেক্রেটারি হিসেবে রুহুল আমীন, সিলেট পূর্ব জেলা সভাপতি হিসেবে খায়রুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আহমদ মাহফুজ আদনান, সিলেট পশ্চিম জেলা সভাপতি হিসেবে মুহাম্মদ ইসহাক এবং সেক্রেটারি হিসেবে তাহের আবদুল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে মুহাম্মদ ইউসূফ এবং সেক্রেটারি হিসেবে শিব্বির আহমদ মনোনীত হন।

এ সময় স্থানীয় খেলাফত মজলিস ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।