মৌলভীবাজার ছাত্র মজলিসের জেলা সভাপতি এহসানুল ও শহর সভাপতি জাহিদুল

এহসানুল হক জেলা সভাপতি, জাহিদুল ইসলাম শহর সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা ও শহর শাখার উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর ২০১৪ শহরের কোর্ট রোডস্থ হোটেল গোল্ডেন ইন মিলনায়তনে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন সম্পন্ন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ বর্তমানে এক চরম সংকটকাল অতিক্রম করছে। তিনি অভিযোগ করেন, মানুষের মৌলিক মানবাধিকার আজ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং গণগ্রেফতার, গুম, হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, ইসলামী সংগঠনের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে। তিনি সকল প্রকার জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে জাতীয় সংকট নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আবদুস সবুর, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা জয়নুল আবেদীন এবং খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মাওলানা আহমদ বিলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সাবেক সভাপতি হাফেজ মাওলানা শামছুল ইসলাম, এম. এম. আতিকুর রহমান, মাওলানা আবদুল মুকিত মামুন, শহর সাবেক সভাপতি সানোয়ার আলী, সদ্যবিদায়ী জেলা সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, শহর সাবেক সেক্রেটারি মুর্শেদ আলম, জেলা সাবেক অফিস সম্পাদক মাওলানা আব্দুল হান্নান শিবলী, জুবায়ের আহমদ প্রমুখ।

সমাবেশে ২০১৪–২০১৫ সেশনের জন্য মৌলভীবাজার জেলা সভাপতি হিসেবে মুহাম্মদ এহসানুল হক এবং সেক্রেটারি হিসেবে হাসান আহমদ, মৌলভীবাজার শহর সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে ফরহাদ সাইফুল্লাহ মনোনীত হন।