কুষ্টিয়ায় ছাত্র মজলিসের রমযানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা ও শহর শাখার উদ্যোগে গত ২১ জুলাই ২০১৪, ২২ রমযান কুষ্টিয়া শহরের পালকি রেস্টুরেন্টে ‘মাহে রমযানের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা সভাপতি মু. আজম আলীর সভাপতিত্বে এবং কুষ্টিয়া শহর সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক সিরাজুল হক এবং খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আজিরুল ইসলাম।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মেহেরপুর জেলা সভাপতি মুহাম্মদ আল-আমীন, জেলা সেক্রেটারি মুহাম্মদ সেলিম রেজা, কুষ্টিয়া জেলা সাবেক সভাপতি ইবরাহীম খলিল, হাসান আল-মাহমুদ লিউওন এবং জেলা সাবেক সেক্রেটারি তাওহীদুল ইসলাম তুহিন প্রমুখ।