কুষ্টিয়ায় ছাত্র মজলিসের কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা ও শহর শাখার উদ্যোগে গত ১১/০৪/২০১৪ ইং তারিখে কুষ্টিয়া জেলার আই, সি, এম মিলনায়তনে এক কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয় । উক্ত কর্মী শিক্ষা সভায় কুষ্টিয়া শহর শাখার সভাপতি মু. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটরী মু. সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মু. আজম আলী। উক্ত সভায় দারসে কোরআন পেশ করেন জনাব মওলানা ইব্রাহিম খলীল। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সভাপতি মু. আল-আমিন ও শহর শাখার বায়তুল মাল সম্পাদক সাগর আহমদ, জামাল উদ্দীন, আল আমিন প্রমুখ। See less