কুষ্টিয়ায় ছাত্র মজলিসের জোনাল কর্মশালা সম্পন্ন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জোনের নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে ২৯ ও ৩০ অক্টোবর ২০১৫ দুই দিন ব্যাপি এক জোনাল কর্মশালা কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কুষ্টিয়া জোন তত্ত্ববধায়ক খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব অধ্যাপক সিরাজুল হক। কুষ্টিয়া জেলা সভাপতি শরিফুল ইসলামের পরিচালনায় কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আজিরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, প্রভাষক হাসান আল মাহমূদ, মুহাম্মদ আজম আলী, সাবেক মেহেরপুর জেলা সভাপতি মুহাম্মদ আল আমীন, কুষ্টিয়া শহর সভাপতি আবদুস সালাম সাগর, পাবনা জেলা সভাপতি জিল্লুর রহমান, ক্বারী মাওলানা শরিয়ত উল্লাহ, মাওলানা আবদুল্লাহ, মাওলানা মিজানুর রহমান। কর্মশালায় বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল দারসে কুরআন, দারসে হাদীস, বিষয় ভিত্তিক আলোচনা, হাতে কলমে শিক্ষা, লিখিত পরিক্ষা ইত্যাদি।