চট্টগ্রাম মহানগরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত:
অাজ ২১ জুন, 2016 রোজ মঙ্গলবার ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল নগরস্থ মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়, শাখা সভাপতি ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও সেক্রেটারি মিনহাজ উদ্দীনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী সাধারন সম্পাদক অধ্যাপক আবু সিদ্দিক।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ মুঈন উদ্দীন, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী অফিস সম্পাদক মুহাম্মদ উবায়দুল্লাহ, ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরী বায়তুলমাল সম্পাদক খুরশেদ আলম, মুহাম্মদ ইকরাম, মাসউদুল হক প্রমুখ।