কুষ্টিয়া জেলা ও শহর শাখার শিক্ষা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা ও শহর শাখার উদ্যোগে গত ২৩ আগস্ট ২০১৬ নির্ধারিত কর্মীদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্ব শেষে তিনি শিক্ষা সভার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।