কুমিল্লা জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
আজ 15 আগস্ট ‘2016 সোমবার কুমিল্লা জোনের জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা জোনের জোনাল ইনচার্জ মুহাম্মদ আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোলায়মান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নোয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান ফুয়াদ, শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শাখার সভাপতি মুহাম্মদ ওবায়েদ উল্লাহ, নোয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মুরশেদুল ইসলাম, ফেনী জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাদ্দাম উদ্দীন, কুমিল্লা মহানগরী শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ আশরাফ, চাঁদপুর শহর শাখার সেক্রেটারি সাইফুদ্দীন আহমদ, নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ফখরুল ইসলাম, প্রমূখ ।