সিলেট জোনাল দায়িত্বশীল সভা সম্পন্ন করলো ছাত্র মজলিস

ছাত্র মজলিসের সিলেট জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
আজ ১৪:অক্টোবর ২০১৬ আই সি এম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে সিলেট জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনে সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট মহানগরী সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন,
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সভাপতি মোহাম্মদ শাহীন, সুনামগঞ্জ জেলা সভাপতি আতাউল হক, সিলেট পূর্ব জেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, পশ্চিম জেলা সভাপতি সৈয়দ আদনান Jাবির, শাবিপ্রবি সভাপতি খসরুল আলম, মৌলভীবাজার জেলা সভাপতি ফরহাদ সাইফুল্লাহ, শহর সভাপতি জাহিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি শিব্বির আহমদ আবির, মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল কাইয়ুম, সিলেট মহানগরী সেক্রেটারি আফজাল হোসাইন কামিল, শাবিপ্রবি সেক্রেটারি আলফাজ আহমদ, পূর্ব জেলা সেক্রেটারি জারির হোসাইন, হবিগঞ্জ জেলা সেক্রেটারি মুস্তাক আহমদ, মৌলভীবাজার জেলা সেক্রেটারি ইব্রাহীম খলিল, শহর সেক্রেটারি শামসুদ্দিন, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি শাহ কামাল, সিলেট মহানগরী বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দীন, অফিস ও প্রচার সম্পাদন মাহবুব আবেদীন মোহন প্রমুখ।