ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
বিতর্কিত পাঠ্যসূচী পরিবর্তন না করলে কঠোর আন্দোলন : ইসলামী ছাত্র মজলিস
ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০১৬:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক আবদুল জলিল বলেছেন, দেশের শিক্ষা-সংস্কৃতি থেকে ইসলামী ভাবধারা মুছে ফেলার চেষ্টা চলছে। কাওমী মাদ্রাসার স্বীকৃতিকে ইস্যু করে দেশের ওলামায়েকেরামের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। ইসলামী ভাবধারা বিবর্জিত বর্তমান বিতর্কিত পাঠ্যসূচী পরিবর্তন করতে হবে। তা না হলে দেশের ওলামায়েকেরাম ও ছাত্র- জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষা-সংস্কৃতিতে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতে হবে। ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনস্থ মহানগর মজলিস মিলনায়তনে ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ তাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মনির হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আফসার উদ্দিন হাওলাদার, এবিএম এমদাদুল্লাহ, কে এম ইমরান হোসাইন, সুলাইমান আহমদ হুযাইফা প্রমুখ। সভায় ঢাকা মহানগরী দক্ষিনের বিভিন্ন থানার ২০১৬-১৭ সেশনের জন্যে নবনির্বাচিত সভাপতিগণ শপথ বাক্য পাঠ করেন। বিভিন্ন থানার নবনির্বাচিত ও মনোনিত সভাপতি ও সেক্রেটারীগণ হলেন: লালবাগ থানা: সভাপতি এবিএম এমদাদুল্লাহ, সেক্রেটারী ওমর ফয়জুল্লাহ, যাত্রাবাড়ী দক্ষিণ থানা: সভাপতি কে এম ইমরান হোসাইন, যাত্রাবাড়ী উত্তর থানা: সভাপতি সুলাইমান আহমদ হুযাইফা, সেক্রেটারী রাসেল বিল্লাহ, ডেমরা থানা: সভাপতি মো: নূর আলম, সেক্রেটারী ফারুক আহমদ, সূত্রাপুর থানা: সভাপতি মিফতাহুর রহমান রুমী, সেক্রেটারী হাবিবুল্লাহ মিজবাহ, কদমতলি থানা: সভাপতি তানভীর আহমদ, সেক্রেটারী হাফিজুর রহমান, রমনা থানা সভাপতি মো: নূরে আলম, সেক্রেটারী জাফর উল্লাহ, Shahবাগ থানা: সভাপতি ফরহাদ মিয়াজী, সেক্রেটারী মোস্তাইন বিল্লাহ, তেজগাঁও থানা: সভাপতি জামিল আহমদ, সেক্রেটারী এবিএম নজরুল ইসলাম হাসান, শ্যামপুর পশ্চিম থানা: সভাপতি মো: নফর শেখ, সেক্রেটারী আসাদুজ্জামান, শ্যামপুর পূর্ব থানা সভাপতি ফরহাদুজ্জামান মিলন, সেক্রেটারী আবদুল্লাহ আল শামীম, মতিঝিল থানা: রাশেদ আহমদ, সেক্রেটারী নূহ বিন হোসাইন, সবুজবাগ থানা: আশিকুর রহমান, সেক্রেটারী রিয়াজুল ইসলাম, কোতয়ালী থানা: সভাপতি আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারী হাসান আহমদ, মুগদা থানা: সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারী সেলিম হোসাইন।