ছাত্র মজলিসের সিলেট জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
আজ 17 ফেব্রুয়ারি 2017 শুক্রবার আই সি এম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে সিলেট জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনে সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের সিনিয়ার যুগ্ন মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ডা: এ এ তাওসিফ ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ ইসহাক
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সভাপতি মোহাম্মদ শাহীন, সুনামগঞ্জ জেলা সভাপতি আতাউল হক, সিলেট পূর্ব জেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, পশ্চিম জেলা সভাপতি সৈয়দ আদনান জাবির, মৌলভীবাজার জেলা সভাপতি ফরহাদ সাইফুল্লাহ,মৌলভীবাজার শহর সভাপতি জাহিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি শিব্বির আহমদ আবির, সিলেট মহানগরী সেক্রেটারি আফজাল হোসাইন কামিল, শাবিপ্রবি সেক্রেটারি আলফাজ আহমদ, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি জাকির হোসাইন সাইদ, হবিগঞ্জ জেলা সেক্রেটারি মুস্তাক আহমদ, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি শাহ কামাল, সিলেট মহানগরীর অফিস ও প্রচার সম্পাদন মাহবুব আবেদীন মোহন সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক সাবের আল হাসান প্রমুখ।