মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে ৩১ মার্চ ২০১৭, শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাহবুব মোরশেদ।