ছাত্র মজলিস মিরপুর থানার বৃক্ষরোপণ অভিযান -২০১৭
কেন্দ্রীয় কর্মসূচী “বৃক্ষরোপণ অভিযান ২০১৭” বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের আওতাধীন মিরপুর থানা শাখার উদ্যোগে –
আজ ১১ জুলাই সকাল ১০ টায় মিরপুরের পর্যটন এলাকা সাগুফতা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে অভিযানের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।
মিরপুর থানা সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অভিযানের এই উদ্বোধনীতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের সেক্রেটারি জেনারেল জনাব আবুল কালাম,
ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহাম্মদ আবদুল গাফফার,
কাফরুল থানা সভাপতি কাজী ফোরকান হামিদ,
খেলাফত মজলিস পল্লবী থানা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ডা: আরিফ বিল্লাহ ,বৃক্ষ রোপণ অভিযানে আরো উপস্থিত ছিলেন ফয়সাল, রাকিব,শরিফ, মুস্তাফিজ প্রমুখ।