ইসলামী ছাত্র মজলিসের ২ দিনব্যাপী কেন্দ্রীয় দায়িত্বশীল কর্মশালা সম্পন্ন ২০১৭

ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ২দিন ব্যাপী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া মানুষের মুক্তি ও শান্তির বিকল্প কোন পথ নেই – ড. আহমদ আবদুল কাদের
ঢাকা, ১৭ নভেম্বর ২০১৭: খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ মানুষের স্বভাবিক জীবনযাত্রাকে প্রবলভাবে বাধাগ্রস্ত করছে। এখানে মানুষের জানমালের নিরাপত্তা নেই, স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নেই। সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জনগণের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরাও নানাবিধ অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন, জনপ্রতিনিধিরা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত। শিক্ষাঙ্গণগুলোতে পড়ালেখার পরিবেশ নেই। সরকারি দলের ছত্রছায়ায় ছাত্র নামধারী সন্ত্রাসীদের হাতে জিম্মি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ। ইসলাম এমন এক জীবনব্যবস্থা যেখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষের অধিকার নিশ্চিত রয়েছে। ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া মানুষের মুক্তি ও শান্তির বিকল্প কোন পথ নেই। প্রয়োজন জাতিকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের শ্লোগানকে সমাজে বাস্তাবায়িত করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত শাখা সমূহের নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে ২দিন ব্যাপী দায়িত্বশীল কর্মশালা ২০১৭ এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আজ ১৭ নভেম্বর, শুক্রবার, বিকাল ৪টায় রাাজধানীর বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ২ দিনব্যাপী কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন- ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা আজীজুল হক প্রমুখ। কর্মশালার সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং রংপুর ও রাজশাহী জোন তত্ত্বাবধায়ক মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মুহাম্মদ রমজান আলী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি আবদুল গাফফার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী সভাপতি ইয়াসির আরাফাত, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি এসএম জাকির হোসাইন প্রমূখ।