বরিশাল মহানগরী শাখার ইফতার মাহফিল ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী শাখার উদ্যোগে ১৫ রমযান, ১১ জুন ২০১৭, রবিবার ইফতার মাহফিল ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি এস. এম. জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ মুহিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বরিশাল মহানগরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মুহাম্মদ শাহজাহান এবং খেলাফত মজলিস বরিশাল মহানগরীর সহ-সভাপতি অধ্যাপক মুয়াজ্জেম হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক এ. টি. এম. মুজাহিদুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ শামসুল আলম, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি এইচ. এম. শামিম আহমদ, মাওলানা জিয়াউল ইসলাম, বরিশাল জেলা সভাপতি নুরুল আমীন আজাদী, ডা. হাসিবুর রহমান, বরিশাল জেলা সেক্রেটারি মুহাম্মদ মেহদী হাসান, বরিশাল মহানগরীর বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ রিয়াজুল ইসলাম এবং অফিস সম্পাদক কাওছার হোসাইন প্রমুখ।