পটুয়াখালী শহর ও জেলা শাখায় কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত।
আজ ২৯/০৭/২০১৭, সংগঠনের প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস পটুয়াখালী শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে কর্মী শিক্ষা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ। জেলা সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্বে এবং শহর সভাপতি আবদুল হালিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর সেক্রটারি মুহাম্মদ শাহীন,অফিস ও বায়তুলমাল সম্পাদক ইব্রাহীম খলিল,বাউফল থানা সভাপতি মশিউর রহমান মুসা,সেক্রটারি সাকিবুল হাসান রুমি প্রমুখ।