সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিসের কমিটি পুনর্গঠন ২০১৭

সুনামগঞ্জ জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন
আজ ৭ অক্টোবর ‘১৭ শনিবার সকাল ১০:০০ টায় সুনামগঞ্জ জেলার উদ্যোগে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ।২০১৭-১৮সেশনের জন্য সুনামগঞ্জ জেলা সভাপতি- মনোনীত হন আতাউল হক ও সেক্রেটারি মনোনীত হন শাহ-কামাল সাজু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ- সভাপতি সাখাওয়াত হুসেন মোহন, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক হাঃ মাওঃ মুহিব্বুর রহমান শিবলু, সাবেক জেলা সভাপতি ও জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওঃ ছদরুল আমীন, মাওঃ বুরহান উদ্দিন, মাওঃ বশির আহমদ, মাওঃ আখতার হুসাইন আতিক, আরোও উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আলমগীর হুসাইন, সিলেট মহানগরির মাদরাসা ও হাফিজ্জী হুজুর রহঃ জোন তত্ত্বাবদায়ক মুহাঃ আব্দুর রব, জেলা প্রশিক্ষণ সম্পাদক তহুর আহমদ নুমান, office ও প্রচার সম্পাদক শরীফ মাহমুদ, বায়তুলমাল সম্পাদক ইসমাইল হুসেন মবিন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মোস্তফা কামাল, বায়তুলমাল সম্পাদক মাওঃ নুরুল ইসলাম,সাবেক জেলা সেক্রেটারি – মাওঃ কাউসার আহমদ
খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর সভাপতি মাওঃ শুয়াইবুর রহমান,মাও নুরুল ঈমান প্রমূখ।