কিশোরগঞ্জ জেলা ছাত্র মজলিসের কমিটি পুনর্গঠন ২০১৭

কিশোরগঞ্জ জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন
সভাপতি : সাইফুল ইসলাম সাহেল
সেক্রেটারি : মাজহারুল ইসলাম
আজ ১২ অক্টোবর,বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা পুনর্গঠন উপলক্ষে স্থানীয় মজলিস মিলনায়তনে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মনির হ. হোসাইন।
এতে ২০১৭-১৮ সেশনের জন্য জেলা সভাপতি হিসেবে মনোনীত হন সাইফুল ইসলাম সাহেল ও সেক্রেটারি মনোনীত হন মাজহারুল ইসলাম।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কিশোরগঞ্জ জেলা সভাপতি ও খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি হাফেজ এমদাদুল্লাহ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ এনায়েতুল্লাহ, খেলাফত মজলিসের জেলা বায়তুলমাল সম্পাদক মাস্টার আবুল কাশেম শামীম, সাবেক জেলা সভাপতি ওলিউর রহমান প্রমুখ।