গো-রক্ষার নামে মানব হত্যা চরম বর্বরতা: ছাত্র মজলিস সভাপতি আজীজুল হক ২০১৭

গো-রক্ষার নামে মানব হত্যা চরম পর্যায়ের বর্বরতা —— ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেছেন, গো-রক্ষার নামে মানব হত্যা চরম পর্যায়ের বর্বরতা। আজ ৯ জুলাই ২০১৭, রবিববার, বাদ আসর, ঢাকা মহানগর মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আলহাজ্ব শেখ গোলাম আসগর, সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন। শাখা সেক্রেটারি মুহাম্মদ তাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ঈদ-উল ফিতরের অভিজ্ঞতা বর্ণনা করে স্বাগত বক্তব্য রাখেন- খেলাফত মজলিস কুমিল্লা জেলা সেক্রেটারি মুফতি আবদুল হক আমিনী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী প্রকাশনা সম্পাদক কাজী মুহাম্মদ আরিফুর রহমান, মহানগরী অফিস ও বায়তুলমাল সম্পাদক আফসার উদ্দিন হাওলাদার, যাত্রাবাড়ী দক্ষিণ থানা সভাপতি কেএম ইমরান হুসাইন, ডেমরা থানা সভাপতি মুহাম্মদ নুরে আলম, তেজগাঁও থানা সভাপতি জামীল আহমদ, মতিঝিল থানা সভাপতি রাশেদ আহমদ, রমনা থানা সেক্রেটারি মুহাম্মদ জাফর উল্লাহ প্রমুখ।