কক্সবাজার জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
শিক্ষা থেকে বঞ্চিত করে রোহিঙ্গাদেরকে নেতৃত্বশূন্য করে দেওয়া হয়েছে
———— কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেন,বিশ্বজুড়ে আজ মুসলমান জাতী নির্যাতিত হওয়ার পিছনে অন্যতম কারণ হলো নেতৃত্বশূণ্যতা। মিয়ানমারের মুসলমানদের বাচ্চাদেরকে কৌশলে শিক্ষা থেকে দূরে রেখে তাদের মধ্যে নেতৃত্বশূণ্যতা তৈরি করা হয়েছে। তিনি মিয়ানমারে মুসলমিদের উপর চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান।
তিনি কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের মাতৃভূমি বাংলাদেশ এখন শত্রুদের টার্গেটে পরিণত হয়েছে।জাতীর মধ্যে এখন নেতৃত্বের সংকট চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিতে ছাত্র মজলিসের প্রত্যেকটা কর্মীকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে।
আজ ১৩ অক্টোবর,শুক্রবার বাদ জুমা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কক্সবাজার জেলা শাখা পুনর্গঠন উপলক্ষে স্থানীয় মজলিস মিলনায়তনে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সদ্যবিদায়ি জেলা সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে ২০১৭-১৮ সেশনের সভাপতি হিসেবে নিযুক্ত হন সাজেদুর রহমান ও সেক্রেটারি মনোনীত হন রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেস সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী সভাপতি অধ্যাপক মোহাম্মদ ত্বোয়াহা, খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি মুফতি আবু মুসা, সংগঠনের নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাব্বীর আহমাদ,সাবেক জেলা সভাপতি মাওলানা ওমর ফারুক,হাফেজ মাওলানা শহীদুল্লাহ নাঈম,হাফেজ মাওলানা ইউনুস ফরাজী,মাওলানা জয়নাল আবেদীন, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি তাইফুর রহমান, সিলেট পশ্চিম জেলা সদস্য সুলাইমান আহমদ হুজাইফা প্রমুখ নেতৃবৃন্দ।