গোলাপগঞ্জে ছাত্র মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত
প্রচলিত ছাত্র রাজনীতির বিপরীতে ছাত্র মজলিস বিকল্প আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান -মাওলানা মুহাম্মদ আবুল কাশেম
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবুল কাসেম বলেছেন, ইসলামী ছাত্র মজলিসের গৌরবময় ২৭ বছর ত্যাগ ও কুরবানির ইতিহাস। কুরআন- সুন্নাহের আলোকে সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক তৈরির ইতিহাস। পথভ্রষ্ট- দিশেহারা ছাত্র সমাজের আলোকিত পথ দেখানোর ইতিহাস। দীর্ঘ এ পথ পরিক্রমায় ছাত্র মজলিসের ভাইয়েরা অনেক জুলুম- নির্যাতনের শিকার হয়েছেন তার পরও জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের আন্দোলন থেকে পিছু হয়নি। সর্বোপরি বলা যায় প্রচলিত ছাত্র রাজনীতিরর বিপরীতে ছাত্র মজলিস একটি বিকল্প আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে গতকাল ২৫ জানুয়ারি ২০১৭ ইং রোজ বুধবার দুপুর ২ঘটিকার সময় উপজেলা সদরস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের উপজেলা উত্তর শাখা সভাপতি আল আনহার হামিদের সভাপতিত্বে ও উপজেলা দক্ষিণ শাখা সভাপতি মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এইচ এম খালেদ আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সাবেক পূর্বজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি খসরুল আলম, সিলেট মহানগর সেক্রেটারি আফজাল হুসাইন কামিল, সিলেট পূর্বজেলা সেক্রেটারি মুহাম্মদ জারির হুসাইন, সাবেক ছাত্রনেতা মাওলানা কাওছার আহমদ তালুকদার, মাওলানা মাহবুবুর রহমান শিবলী, খেলাফত মজলিস গোলাপগঞ্জ পৌর সভাপতি মাওলানা আব্দুল আহাদ, উপজেলা সহ সভাপতি জনাব আমিনুল ইসলাম আমিন, মাষ্টার নুরুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফখরুল ইসলাম, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, জনাব জাকের আহমদ, মোহাম্মদ শাহনুর আহমদ, মোঃ জাবের আহমদ, মোঃ সাদিকুর রহমান, মোঃ এমাদ উদ্দিন, সালমান আহমদ, সরদার জাহিদ অপু, মোঃ রুহুল আমীন, সাইফুর রহমান ছয়েফ প্রমুখ।