রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা পুনর্গঠন
সভাপতি : মুহাম্মদ মিজানুর রহমান
সেক্রেটারি : মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন
আজ ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার, সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা পুনর্গঠন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে- প্রেসক্লাব চত্ত্বরে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এইচ এম খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং রাজশাহী ও রংপুর জোন তত্ত্বাবধায়ক মনসুরুল আলম মনসুর, রাজশাহী মহানগরী সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন, রাজশাহী মহানগরী বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আলী। কর্মী সমাবেশে ২০১৭-২০১৮ সেশনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ মিজানুর রহমান, সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সেক্রেটারি জেনারেল এইচ এম খালেদ আহমদ নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান এবং নবনির্বাচিত সভাপতির দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে প্রোগ্রাম শেষ হয়।