পটুয়াখালীতে বিজয় দিবসের আলোচনা সভা করল ছাত্র মজলিস ২০১৭

পটুয়াখালী জেলা ও শহর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার, পটুয়াখালী জেলা ও শহর শাখার উদ্যোগে শহরস্থ মজলিস মিলনায়তনে জেলা সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল খালেদ আহমদ। শহর শাখার সভাপতি আবদুল হালিমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শাহিন আহমদ, শহর সেক্রেটারি ইব্রাহিম খলিল, সাবেক জেলা সেক্রেটারি আহসানুল্লাহ, জেলা বায়তুলমাল সম্পাদক রায়হান আহমদ, নজরুল ইসলাম, রুহুল আমীন, তন্ময় ইসলাম প্রমুখ।