কুলাউড়ায় ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল ২০১৭

আদর্শ সমাজ গঠনে ছাত্র সমাজকে কুরআন ভিক্তিক জ্ঞান অর্জনের বিকল্প নেই —— সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ
দেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশের
স্বাধীনতা স্বার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখিন,ইসলাম ও ইসলামী আন্দোলনকে নস্যাৎ করার জন্য ইসলাম বিদ্বেষিরা মরিয়া হয়ে লেগেছে। এসবের মোকাবেলায় তরুন মেধাবী ছাত্র সমাজকে কুরআনি সমাজ বিনির্মানে
বলিষ্ট ভূমিকা রাখতে হবে। তিনি আরো ও বলেন,
সমাজ, শিক্ষাঙ্গন ও রাষ্ট্রের চলমান পরিস্হিতি উত্তরোণের জন্য সবাইকে কুরআনের দিকে ফিরে আসতে হবে।বর্তমানে আমাদের ছাত্র সমাজ কুরআন ভিক্তিক জ্ঞান অর্জনে মনোনিবেশ না থাকার কারণে আজ আমাদের যুব সমাজ সন্ত্রাস,ইয়াবা,ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে দিন দিন জড়িয়ে পড়ছে। সম্ভাবনাময় ছাএ সমাজ, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সুন্দর, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে কুরআন ভিত্তিক জ্ঞান অর্জনের বিকল্প নেই
গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা উত্তর শাখার উদ্যোগে ২০১৭ সালোর এসএসসি ও দাখিল উত্তীর্ণদের নিয়ে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
গত ১৩জুন, ১৭রমজান ২০১৭ বুধবার বিকাল ৪ঘটিকার সময় শহরস্থ ছামী ইয়ামী চায়নিজ বাংলা রেস্টুরেন্টে শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ মাহবুবুর রহমানের
পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , মৌলভীবাজার জেলা সভাপতি সংগ্রামী ছাত্র নেতা- মোঃ ফরহাদ সাইফুল্লাহ, শাবিপ্রবি শাখার সভাপতি- মুহাম্মদ খসরুল আলম,সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি- হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, প্রাক্তন জেলা সেক্রেটারি আখম শাহিন চৌধুরী, সিলেট মহানগরী মাদানী জোন শাখার সভাপতি- মোঃ খালেদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি- মাওলানা জাফর আহমদ, সেক্রেটারি নেছার আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্হিতি ছিলেন রাজনগর উপজেলা সভাপতি- মিজানুর রহমান, কুলাউড়া উত্তর বায়তুলমাল সম্পাদক ইয়াসিনুর রহমান নাইম, সহ-বায়তুলমাল সম্পাদক মোঃ সুমন আহমদ, উপজেলা উত্তর অফিস সম্পাদক সিয়াম আহমেদ, কুলাউড়া সরকারি কলেজ সভাপতি- ময়নুল ইসলাম পায়েল, কুলাউড়া কলেজ সেক্রেটারি জাহিদুল ইসলাম রাহী, বায়তুলমাল সম্পাদক – জাহের আহমেদ, কলেজ শাখার প্রচার সম্পাদক রাহী ইবনে ওয়াহিদ, প্রমুখ