এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে মৌলভীবাজার শহর শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে ৭ এপ্রিল ২০১৭ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে এক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
শিক্ষা সফরের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন কয়সরসহ সংগঠনের দায়িত্বশীলবৃন্দ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।