ঢাকা জোনে ছাত্র মজলিসের দুই দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ছাত্র মজলিস ঢাকা জোনের দুই দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা জোনের উদ্যোগে দুই দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দায়িত্বশীলদের আদর্শিক, সাংগঠনিক ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়。
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবি এম সিরাজুল মামুন। দ্বিতীয় দিনের কর্মসূচিতে দারসে হাদীস পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক এবং মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন।
এছাড়াও কর্মশালার বিভিন্ন পর্বে দায়িত্বশীলদের অংশগ্রহণে গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়।