ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের তিন দিনব্যাপী দায়িত্বশীল প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে তিন দিনব্যাপী দায়িত্বশীল প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ, দারসে হাদীস ও বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ও সিলেট জোন পরিচালক বিলাল আহমদ চৌধুরী।
প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. আবু হাসিন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবি এম সিরাজুল মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সালমান এবং বরুণা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ।
দ্বিতীয় দিনের কর্মসূচির শুরুতে দারসে হাদীস পেশ করেন আম্বরখানা জামে মসজিদের খতিব মুফতি জিয়াউর রহমান। পরে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবু সালমান, মাওলানা মনজুরে মাওলা, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মুহিবুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট মহানগর সেক্রেটারি জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা মাহবুব সিরাজী এবং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা রফিকুজ্জামান প্রমুখ।
সমাপনী দিনের কর্মসূচির শুরুতে দারসে হাদীস পেশ করেন মুফতি আব্দুল কাদির মাসুম। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। এ অধিবেশনে আরও আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি আবুল আফফান মুহাম্মদ ওসমান।