বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে জোনাল কর্মশালা অনুষ্ঠিত-
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে জোনাল কর্মশালা ১৫ ও ১৬ ডিসেম্বর ২০২৩, শুক্রবার ও শনিবার নোয়াখালীস্থ ডিএএমএম মিলনায়তনে কুমিল্লা জোন পরিচালক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। এসময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন সময়ের বিবেচনায় আর্থসামাজিক ক্রান্তিকাল অতিক্রম করছে প্রিয় মাতৃভূমি। বিশেষত আগামীর প্রহসনের দ্বাদশ জাতীয় নির্বাচন দেশকে অনিবার্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের চলমান শিক্ষাক্রম জাতির জন্য হুমকিস্বরূপ। এই শিক্ষাক্রম-কে আগামীর শিক্ষার্থীদের মেধাহীন করার পায়তারা বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমবর্ধমান, যার ফলে আজ দেশের মধ্যবিত্ত পরিবারগুলো দু’বেলা খাবার যোগাড় করতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় দেশকে সু-পথে ফিরিয়ে আনতে যোগ্য এবং দক্ষ নেতৃত্বের প্রয়োজন। নেতৃত্বের এ সংকট নিরসনে ইসলামী ছাত্র মজলিসের প্রশিক্ষিত জনশক্তি আগামীদিন মুখ্য ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর জেলা সভাপতি সাইফুদ্দিন আহমদ, লক্ষ্মীপুর জেলা সভাপতি এইচ এম নাছির উদ্দীন, নোয়াখালী জেলা সভাপতি জাহিদুল ইসলাম-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।
প্রোগ্রামের ১ম দিনের প্রথম অধিবেশনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন নোয়াখালী জেলা সাবেক সভাপতি মাওলানা মোর্শেদ আলম মাসুম।২য় দিনের প্রথম অধিবেশনে দারসুল হাদিস পেশ করেন খেলাফত মজলিস নোয়াখালী জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা আবু সালমান।
কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, খেলাফত মজলিস নোয়াখালী জেলা অফিস সম্পাদক মাওলানা তাজুল ইসলাম মাহমুদ।
সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নির্বাহী সদস্য রুহুল আমীন চৌধুরী, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দীন আহমদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সদস্য আজিজ উল্লাহ আহমদী, খেলাফত মজলিসে নোয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক ও ছাত্র মজলিসের সাবেক নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান ফুয়াদ, প্রচার সম্পাদক মাস্টার নূর নবী, খেলাফত মজলিস নোয়াখালী শহর সভাপতি মাওলানা পেয়ার আহমদ হুজায়ফা, বায়তুলমাল সম্পাদক আবুল মাকারিম।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সভাপতি সাইফুদ্দিন আহমদ, লক্ষ্মীপুর জেলা সভাপতি এইচ এম নাছির উদ্দীন, কিশোরগঞ্জ জেলা সভাপতি মোশাররফ হোসাইন, নোয়াখালী জেলা সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগরী সভাপতি ইকরামুল হক, ফেনী জেলা সভাপতি আব্দুল আউয়াল রাকিব, , কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন , কুমিল্লা মহানগরী সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদ ও ফেনী জেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম প্রমূখ।