সিলেট জোনে ছাত্র মজলিসের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা ২২ডিসেম্বর’২৩, শুক্রবার, সকাল ১০টায় সিলেট মহানগর মজলিস মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুরুতে দারসুল কোরআন পেশ করেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি রুহুল আমিন।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান , হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দীন, মৌলভীবাজার শহর সভাপতি আরিফুল ইসলাম হোয়ায়ফা, শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন আহমেদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান,মৌলভীবাজার জেলা সভাপতি আবদুল্লাহ আল নোমান, সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, মৌলভীবাজার শহর সেক্রেটারি ফখরুল ইসলাম ফয়সল, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি এমাদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি এনামুল হক আলী,মৌলভীবাজার জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, মহানগর বায়তুলমাল সম্পাদক মুহিবুর রহমান রায়হান, পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক সালমান হোসেন,অফিস ও পাঠাগার সম্পাদক শাহীন আহমদ ফামান, মহানগর পাঠাগার সম্পাদক আব্দুল মুকিত,ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ শামীম অফিস, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, পশ্চিম জেলা অফিস ও প্রচার সম্পাদক রেজাউল করিম শাব্বির, শাবিপ্রবি প্রশিক্ষণ সম্পাদক সারোয়ার হোসেন, শাহীন মিয়া,আবিদ হাসান , আহমদ সালমান প্রমুখ।