সাবেক ছাত্রনেতা শাহ্ শিহাব উদ্দিনের পিতার ইন্তেকালে ছাত্র মজলিসের শোক

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক গাজীপুর মহানগরীর সভাপতি শাহ্ শিহাব উদ্দিন ও ফেনী জেলার সাবেক সভাপতি সা’দ উদ্দিন এর পিতার ইন্তেকাল ও ইসলামী ছাত্র মজলিসের শোক বার্তা
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক গাজীপুর মহানগরী সভাপতি প্রকৌশলী শাহর শিহাব উদ্দিন এর পিতা জনাব মাস্টার জয়নাল আবেদীন গত রাত ১১টায় বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। শোক বার্তায় নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় মরহুম জয়নাল আবেদীনের জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করেন।
উল্লেখ্য, কর্মজীবনে তিনি ফেনী জেলাধীন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও বটতলী এ. মতিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। আজ বাদ জোহর রঘুনাথপুর স্কুল মাঠে (দাগনভূঞা, ফেনী) জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস