পুলিশী বাধা সত্ত্বেও ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার অধিভুক্ত জকিগঞ্জ উপজেলার ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত –
উল্লেখ্য, আজ ৩০ জানুয়ারি’২০২৪ বিকাল ৩.০০ টায় জকিগঞ্জের এম.এ হক চত্ত্বরে ছাত্র সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশী বাধা ও নিষেধাজ্ঞার কারণে এম.এ হক চত্ত্বরের পরিবর্তে স্থানীয় একটি মিলনায়তনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। তিনি পুলিশী নগ্ন বাধার তীব্র নিন্দা জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, কেন্দ্রীয় পাঠাগার ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমদ khan, কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান প্রমুখ।