কুষ্টিয়ায় ছাত্র মজলিসের ষান্মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জোনের ষান্মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জোনের দায়িত্বশীল সভা আজ ৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , কুষ্টিয়া জেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
কুষ্টিয়া জেলা, চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।