শোকবার্তা- ১লা মার্চ ২০২৪, ঢাকা
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড : দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দ
গতকাল রাতে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এক যৌথ বিবৃতি দেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কিছুদিন পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে আমাদের দেশে এবং নিমিষেই ঝরে পড়তে অসংখ্য তরতাজা প্রাণ। যার সর্বশেষ উদাহরণ হচ্ছে গতকালের ঢাকার বেইলি রোডের বহুতল ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ড। যে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পঞ্চাশের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। এমন মৃত্যু হৃদয়বিদারক। নেতৃদ্বয় যৌথ বিবৃতিতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, ঘনঘন এমন অগ্নিকাণ্ড দেশের জন্য উদ্ধেগজনক এবং জনসাধারণের জন্য আশংকাজনক। এই ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার এবং জনগণের সামনে দুঃখজনক এই ঘটনার নেপথ্যে কার্যকারণ স্পষ্ট করার দরকার। অন্যথায় দেশের মানুষের আতংক ক্রমাগত বাড়তেই থাকবে যা রাষ্ট্রের জন্য খুব একটা সুখকর হবেনা।
নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসা ব্যয়ের দায়িত্ব সরকারকে বহন করার আহবান জানান। পরিশেষে নেতৃদ্বয় আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক