ইসলামী মুল্যবোধের অভাবে শিক্ষার্থীরা দিন দিন নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে–আলমগীর হোসাইন
আজ ৯ মার্চ শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সহযোগী সদস্য প্রার্থীদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে উক্ত শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামের আদর্শ ও মূল্যবোধ থেকে বিচ্যুতির কারণেই তরুণ ছাত্র সমাজ নৈতিক অবক্ষয়ের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। ইসলাম মানবজাতিকে জ্ঞান অর্জন ও মহৎ গুণ অর্জনের জন্য উৎসাহিত করে থাকে, ইসলামী মুল্যবোধের অভাবে শিক্ষার্থীরা দিন দিন নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও চরিত্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুরের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি ও বর্তমান খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি এম এম আতিকুর রহমান, যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক ফয়ছল আলম স্বপন, সাবেক জেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হাবীবুর রহমান, ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আবিদ হাসান প্রমুখ।