বিবৃতি- ১৮-ই মার্চ ২০২৪ ঢাকা
ফেনীতে সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের গণ-ইফতার কর্মসূচিতে ছাত্রলীগের পরিকল্পিত হামলা আবার-ও প্রমাণ করলো ছাত্রলীগ দেশ, ধর্ম ও সমাজ-বিরোধী অপশক্তি : ছাত্র মজলিস
আজ ৭ রমজান (১৮-ই মার্চ ২০২৪) ফেনী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা গণ-ইফতারের আয়োজন করে। গণ-ইফতার কর্মসূচিতে পরিকল্পিতভাবে নৃশংস হামলা করে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। এবং এতে গুরুতর আহত হন অন্তত ১০ জন শিক্ষার্থী (তারা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন) । ইফতারের মতো অরাজনৈতিক কর্মসূচিতে ছাত্রলীগের এহেন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ছাত্রলীগ ক্রমশ সীমালঙ্ঘন করে যাচ্ছে। ফলে দেশের ইসলাম প্রিয় ছাত্র সমাজের ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে। একের পর এক গণ-ইফতার কর্মসূচি-তে ছাত্রলীগের হামলা প্রমাণ করে তারা দেশ, ধর্ম ও ইসলামী সংস্কৃতি বিরোধী। প্রশাসনের উচিৎ অতি দ্রুত ফেনী সরকারি কলেজে হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা। যদি প্রশাসন দ্রুত সময়ে তাদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয় তাহলে এর সমীচীন জবাব দেবে দেশের সাধারণ শিক্ষার্থীরা।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক