কুমিল্লা মহানগরী শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ ২৩ মার্চ’২৪ (১২ রমজান) কুমিল্লা কিং ফিসার রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগরী সভাপতি ইকরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, ছাত্র মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ আল আশরাফী, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিন জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসেন মিয়াজি, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সহ-সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন শাহীন, ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগরীর আহ্বায়ক মাওলানা ইলিয়াস বিন হাশেম।
বন্ধু-প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবুল কালাম, দক্ষিন জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মজুমদার, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মো: হাসান আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগরীর সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল আমীন প্রমুখ।