লক্ষ্মীপুরে ছাত্র মজলিসের ইফতার মাহফিল, প্রধান অতিথি মুহাম্মদ ইসমাঈল খন্দকার

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস লক্ষ্মীপুর জেলা উদ্যোগে ”ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত –
আজ ১৯ রমজান, ৩০শে মার্চ, শনিবার স্থানীয় ডিএ মিলনায়তনে শাখা সভাপতি মুহাম্মাদ নাসির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার।
লক্ষ্মীপুর জেলার সেক্রেটারি মুহাম্মদ নাহিদ হাসান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি মাও: খুরশিদ আলম, যুব মজলিসের জেলা সেক্রেটারি জনাব হাফেজ আলী আজগর, জনাব দেলোয়ার হোসেন প্রমূখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস লক্ষ্মীপুর জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান শাকিল, বায়তুলমাল সম্পাদক জাকির হোসেন,শহর শাখার সভাপতি হাফেজ উযায়ের আহমেদসহ প্রমূখ।