ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের অন্তর্গত মিরপুর জোনের উদ্যোগে “ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজানের শিক্ষা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ঢাকা মহানগরী উত্তরের অফিস সম্পাদক ও মিরপুর জোন পরিচালক আবরার মাযহারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ।
মিরপুর থানা সভাপতি আশফাক সাজ্জাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ডা.রিফাত হুসেন মালিক, সাবেক কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক এইচ এম এরশাদ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাহমুদুল হাসান ত্বহা, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ঢাকা মহানগরী উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মুহিব আজিজ, যুব মজলিস ঢাকা মহানগরী উত্তর বায়তুলমাল সম্পাদ সিরাজুস সালীহিন। ছাত্র মজলিস পল্লবী থানা সভাপতি মিরাজ, মাওলানা ওয়ালিল্লাহ প্রমুখ।