সিলেট পূর্ব জেলা ছাত্র মজলিসের ইফতার মাহফিল, প্রধান অতিথি আফজাল হোসাইন কামিল

ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার শাখা দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার শাখা দায়িত্বশীলদের নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অদ্য ২৪ রমজান ১৪৪৫ হিজরী, ০৪ এপ্রিল ২০২৪ ইংরেজি, বৃহস্পতিবার, জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল।
শাখা সেক্রেটারি এমাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট-ময়মনসিংহ জোন পরিচালক সাইফুল ইসলাম জলীল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ जুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি রুহুল আমীন, মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি সাদিকুর রহমান, জেলার সাবেক সভাপতি আনিসুল ইসলাম, সিলেট পূর্ব জেলার সাবেক সেক্রেটারি কাওছার আহমদ চৌধুরী, সাবেক বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আলী, মহানগর বায়তুলমাল সম্পাদক মুহিবুর রহমান রায়হান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সদস্য শাহিদুর রহমান, এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমান।
উপস্থিত ছিলেন শাখা প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমিন, বায়তুলমাল সম্পাদক সালমান আহমদ, জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি খালেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা উত্তর শাখার সাবেক সভাপতি তানজিল হুসেন।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন এবাদুর রহমান, হাফিজুর রহমান চৌধুরী,হুসাইন আহমদ জুবায়ের, সালমান আহমদ, সায়েম আহমদ প্রমূখ।