টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে “মাহে রমজানের তাৎপর্য ও ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ ৫ এপ্রিল’২৪ (শুক্রবার) স্থানীয় মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস টাঙ্গাইল জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি খন্দকার বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার।
মুহাম্মদ নাদিম মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস টাঙ্গাইল জেলার জয়েন সেক্রেটারি গোলাম মোর্শেদ খান, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, শ্রমিক মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ ইব্রাহিম, খেলাফত মজলিস মির্জাপুর পৌর শাখার সভাপতি মো: সোলাইমান মিয়া, ইসলামী ছাত্র মজলিস মির্জাপুর থানা শাখার প্রচার সম্পাদক হাফেজ মাওলানা রুমি, বাইতুলমাল সম্পাদ মো: আরাফাত হোসেন, তোফায়েল আহমদ প্রমূখ।