নোয়াখালী শহর শাখার উদ্যোগে কর্মী শিক্ষা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-
আজ ৮এপ্রিল’২৪ (সোমবার) স্থানীয় মজলিস মিলনায়তনে নোয়াখালী শহর শাখা’র উদ্দোগে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জোন সদস্য মাহমুদুল হাসান রাসেল।
আবু বকর সা’দ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মোরশেদ আলম মাসুম, জেলা অফিস সম্পাদক তাজুল ইসলাম মাহমুদ, ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাবেক সেক্রেটারি গাজী মোঃ ওসমান, উত্তরখান থানা সভাপতি আবু তালহা, রামপুরা থানার সভাপতি আশফাক নূর, যোবায়ের প্রমূখ।