চাঁদপুর জেলা সাবেক সেক্রেটারি এস এম আনোয়ারুল করিম-এর ইন্তেকালে ইসলামী ছাত্র মজলিসের শোক প্রকাশ-
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা সাবেক সেক্রেটারি এস এম আনোয়ারুল করিম-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আনোয়ারুল করিম ছিলেন একাধারে লেখক, গবেষক, সাংবাদিক, অনুবাদক, আলোচক, রাজনীতিবিদ ও শাহবাগ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। হেফাজতের জন্মলগ্ন থেকে জেল-জুলম, মামলা-হামলার শিকার হয়েছেন।
তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।
সাংগঠনিক জীবনে হেফাজত ইসলাম চাঁদপুর জেলা সেক্রেটারি, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সভাপতির দায়িত্ব পালন করেন
উল্লেখ্য মাওলানা এস এম আনওয়ারুল করীম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতসহ দেশে দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় আজ মহান খোদার সান্নিধ্যে চলে যান।