কুমিল্লা দক্ষিণ জোনের উদ্যোগে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত।
আজ ২৩ এপ্রিল’২৪ কুমিল্লা দক্ষিণ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে এক কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি ইকরামুল হক, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডা. যোবায়ের হোসেন মিয়াজী , ইসলামি যুব মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব মাওলানা আবূ দাউদ
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস লাকসাম উপজেলা শাখার সভাপতি তালহা ও সেক্রেটারি মাসুদ পারভেজ, মনোহরগঞ্জ উপজেলা সভাপতি নূর মোহাম্মদ উল্লাহ ও সেক্রেটারি যোবায়ের হোসাইন , নাঙ্গলকোট উপজেলা সভাপতি যোবায়ের ও সেক্রেটারি আরিফুল ইসলাম, বরুড়া উপজেলা সভাপতি মোজাম্মেল হাসান ও সেক্রেটারি রাকিব, উত্তরণ আইডিয়াল মডেল মাদরাসা সভাপতি মহিউদ্দিন ও সেক্রেটারি সাকিব আল হাসান, ইয়াছিন আরাফাত, তুহিন, সজীব প্রমূখ।